বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু অজি নারীদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডে চলছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। শনিবার হ্যামিল্টনে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই ম্যাচে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। ইংল্যান্ডকে ১২ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে ল্যানিংবাহিনী।

টসে হেরে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। এলিসি হিলি ২৮ রান করে সাজঘরে ফিরলেও অপর ওপেনার রাচায়েল হাইনেস হাঁকান সেঞ্চুরি। হাইনেসের ১৩০ ও অধিনায়ক মেগ ল্যানিংয়ের অপরাজিত ৮৬ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ৩১০ রানের বড় সংগ্রহ পায় অজি নারী দল। ইংল্যান্ডের ন্যাতালি স্কিভার দুটি ও ক্যাথেরিন ব্রুন্ট একটি উইকেট নেন।

৩১১ রানের টার্গেটে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৮ রান তুলতে সমর্থ হয়। মাত্র ৮৫ বলে ১০৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ন্যাতালি স্কিভার। এছাড়া ট্যামি বেওমন্ট করেছেন ৭৪ রান। দলপতি হেথার নাইটের ব্যাট থেকে এসেছে ৪০ রান। অস্ট্রেলিয়ার এলানা কিং ৩টি উইকেট শিকার করেন। এছাড়া জেস জোনাসেন ও তাহলিয়া ম্যাকগ্রা দুটি করে উইকেট পান।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit