বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিজের বদলে যাওয়ার কারণ জানালেন লিটন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৮৮ Time View

 

ডেস্ক নিউজ : টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। লিটন দাসের ক্যারিশম্যাটিক ব্যাটিং এবং নাসুম আহমেদের ঘূর্ণিতে ৬১ রানের বড় জয় পেয়েছেন টাইগাররা। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৫৫ রান করে বাংলাদেশ। ১৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৪ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। সর্বোচ্চ ২৭ রান করেছেন নাজিবুল্লাহ জাদরান।

ওয়ানডে সিরিজের পর প্রথম টি-২০তেও দারুণ ব্যাটিং করেছেন লিটন কুমার দাস। ৪৪ বলে খেলেছেন ৬০ রানের ইনিংস, দুই ছক্কার সঙ্গে চারটি বাউন্ডারি। আফগানিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬১ রানের জয়ের পর লিটন জানালেন, সেরা ছন্দে কি না জানেন না, তবে আগের চেয়ে বেশ পরিণত তিনি। আগে নিজের দায়িত্ব ওভাবে বুঝতেন না, এখন আস্তে আস্তে বোঝা শুরু করেছেন লিটন।

সংবাদমাধ্যমকে লিটন বলেন, ‘এখন বুঝা শুরু করছি আস্তে আস্তে, আগে হয়তো ওভাবে বুঝতাম না। এটা মানুষেরই স্বভাব, আপনি যতো খেলবেন ততোই শিখবেন। আমার মনে হয় এ জায়গায় আমি চেষ্টা করেছি, ভবিষ্যতে যাতে টিমকে সাহায্য করা যায়।’যোগ করেন লিটন, ‘সবাই বলে ক্রিকেটটা মাথার খেলা। তো এক্সাক্টলি আপনি যদি মাথা দিয়ে চিন্তা করেন, তাহলে আপনার হাতে অনেক সময় আছে। আমার যে ভূমিকা, তাতে কোনোদিন সফল হবো, কোনোদিন হবো না। বিশ্বকাপে ব্যর্থ হয়েছি। সেটা অতীত। এ ম্যাচে সুযোগ পেয়েছি, ভালো খেলার চেষ্টা করেছি।’

আফগানিস্তানের বিপক্ষে যে অর্ধশতক পেয়েছেন লিটন, সেটি এসেছে ১৬ ইনিংস পর। তবে এদিন ওপেনিংয়ে নয়, তিনে খেলেন তিনি। এ নিয়ে অবশ্য কোনোপ্রকার আলোচনায় যেতে রাজি নন লিটন, ‘আমি ব্যাটিং পজিশন নিয়ে আর্গুমেন্ট বা কিছুতে যেতে চাই না। আমার লক্ষ্য থাকে খেললে টিমকে সাহায্য করা, সেটা যেভাবেই হোক। টিম ম্যানেজমেন্ট যদি বলে একে ব্যাটিং করতে, তো একে, যদি বলে সাতে তো সাতে। কথা হচ্ছে এটা আমার ওপর দিয়ে যাচ্ছে কি না। টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে, আমি সাতের প্লেয়ার কি না। আমাকে কাল যদি বলা হয় ওপেন করতে, করব। এতদিন কিপিং করি নাই, আজকে করতে বলেছে করেছি। যখন যেটা বলবে, চেষ্টা করব ১০০ ভাগ দেওয়ার। না হলে কিছু করার নেই।’

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit