বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কোমায় থেকে জীবন যুদ্ধে হেরে গেলেন কিংবদন্তি অজি ক্রিকেটার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৮৭ Time View

 

স্পোর্টস ডেসক্ : গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান রড মার্শ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রড মার্শের মৃত্যুতে ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। মার্শ ছিলেন প্রথম অজি উইকেটরক্ষক যিনি টেস্টে শতরান করেছিলেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান রড মার্শ গত সপ্তাহে কুইন্সল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই কোমায় ছিলেন রড মার্শ। স্থানীয় সময় শুক্রবার অ্যাডিলেডের একটি হাসপাতালে রড মার্শ মারা যান।

অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট খেলা রড মার্শ তার তিন সন্তান ও স্ত্রী রসকে রেখে গেছেন। ৭৪ বছর বয়সী মার্শ গত সপ্তাহে বুলস মাস্টার্স দাতব্য গোষ্ঠীর একটি ইভেন্টের জন্য বুন্দাবার্গে গিয়েছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বুলস মাস্টার্সের সংগঠক জন গ্লানভিল এবং ডেভিড হিলিয়ার তাকে হাসপাতালে নিয়ে যান। রড মার্শ ১৯৭০ থেকে ১৯৮৪ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন। যেখানে তিনি উইকেটের পিছনে ৩৫৫টি উইকেট শিকার করেছিলেন।

রড মার্শ অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ৩টি সেঞ্চুরি সহ ৩৬৩৩ রান করেছেন। ব্যাট হাতে তার রয়েছে বিস্ময়কর অর্জন। রড মার্শ তৃতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান যিনি ইংল্যান্ডে সবচেয়ে বেশি ৬টি টেস্ট অর্ধশতক করেছেন। রড মার্শ ৯২টি ওয়ানডেতে ১২২৫ রান করেছেন এবং উইকেটের পিছনে ১২৪ উইকেট নিয়েছেন। ওয়ানডেতে রড মার্শের নামে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। রড মার্শ অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের নির্বাচকও ছিলেন। ২০১৬ সালে নির্বাচক পদ ছেড়ে দেন রড মার্শ। সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit