রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

বোলারদের এক এলিট ক্লাবে সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

স্পোর্টস ডেসক্ : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব এবার স্পর্শ করলেন আরও একটি মাইলফলক। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে নজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবির উইকেট শিকারের মধ্য দিয়ে সাকিব বোলারদের এক এলিট ক্লাবে ঢুকে গেছেন। 

আন্তর্জাতিক ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট শিকার করা ৯ম বোলার বনে গেছেন সাকিব। সীমিত ওভারে এখন সাকিবের মোট উইকেট ৪০১টি। এ তালিকায় ৫৪৭ উইকেট নিয়ে সবার ওপরে আছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৫০২টি উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ৪৯৩ উইকেট শিকার করেন তৃতীয় পজিশনে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ৪৪৫ উইকেট নিয়ে চারে শ্রীলংকান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, ৪১৬ উইকেট নিয়ে পাঁচে পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনিস। 

৪০৮ উইকেট নিয়ে ছয় ও সাতে আছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্রেট লি। ৪০৬ উইকেট নিয়ে আট নম্বর পজিশনে আছেন লংকান সাবেক তারকা চামিন্দা ভাস। আর ৪০১ উইকেট নিয়ে নয় নম্বরে সাকিব। 

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit