বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নরসিংদীর জামাল ইউক্রেনের বাংলাদেশী জাহাজে, পরিবারের উদ্বেগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১১৯ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী : ইউক্রেনের কৃষ্ণসাগর তীরে একটি বন্দরে যে বাংলাদেশি জাহাজ ২৯ জন বাংলাদেশি নাবিকসহ আটকে পড়েছিল, সেই জাহাজে রাশিয়ার রকেট হামলায় বাংলাদেশি নাবিক ও জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছে। এই জাহাজটিতেই রকেট হামলার সময়ে নাবিক হিসেবে ছিলেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মৃত ফরহাদ হোসেনের (তারা মিয়া) ছেলে জামাল হোসেন খান। তিনি পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করতেন। প্রায় দুই মাসে আগে ঐ জাহাজে নাবিক হিসেবে চট্টগ্রাম থেকে পাড়ি জমায়। গতকাল বুধবার এ ঘটনার পর থেকে জামাল হোসেন খানের পরিবার, আত্মীয়-স্বজন ও পারা প্রতিবেশীরা খুব উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নাবিক জামাল হোসেনের ছোট ভাই কনক খান বলেন, ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলার খবর পেয়ে গতকাল বার বার চেষ্টা করেছি বড় ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু কোনোভাবেই খোঁজ নিতে পারিনি। এতে উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছি আমরা। পরে বাংলাদেশ শিপিং করপোরেশন অফিসে যোগাযোগ করলে তারা জানিয়েছে অন্য সকলেই ভালো আছে। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ায় উদ্বেগ উৎকন্ঠায় থাকা পরিবার -আত্মীয় স্বজন ও এলাকার সবাই চাইছে তাদের প্রিয় মানুষ নাবিক জামাল হোসেন খান নিরাপদে থাকুক এবং সুস্থ হয়ে ফিরে আসুক এই বাঙলার মাঠিতে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit