বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

র‌্যাংকিংয়ে উন্নতি লিটনের, অবনতি তামিম-মুশফিকের

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৮০ Time View

 

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দারুণ কেটেছিল বাংলাদেশের ওপেনার লিটন দাসের।  প্রথম ম্যাচে মাত্র এক রান করলেও পরের দুটি ম্যাচে নিজের জাত চিনিয়েছেন এই ডানহাতি ব্যাটার। সিরিজসেরা লিটন তিন ম্যাচে ৭৪.৩৩ গড়ে করেন মোট ২২৩ রান। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি।

সিরিজের পর ওয়ানডে র‌্যাংকিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ব্যাটারদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটনের।  ৫৯২ রেটিং নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা অবস্থানে রয়েছেন তিনি। তার অবস্থান এখন ৩২ নম্বরে। লিটনের উন্নতি হলেও অবনমন হয়েছে মুশফিকুর রহীম ও তামিম ইকবালের। সিরিজ শুরুর আগে ১১ নম্বরে থাকা মুশফিক নেমে গেছেন ১৩ নম্বরে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ মাত্র ৩১ রান করা তামিম ইকবাল দুই ধাপ পিছিয়ে বর্তমানে ২৩তম স্থানে রয়েছেন। আফগানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে বোলারদের র‌্যাংকিংয়ে ছয় নম্বরে ছিলেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও বল হাতে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ম্যাচে একটি ও শেষটিতে দুটি উইকেট নেন মিরাজ। তাই র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে তার। ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে মিরাজ এখন সাত নম্বরে।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit