সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বিএনপির কর্মসূচি থেকে পুলিশের উপর হামলার অভিযোগ; আটক ২ ও আহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ১০৩ Time View
সাভার প্রতিনিধি : নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সাভারে বিএনপির কর্মসূচি থেকে পুলিশের উপর হামলার অভিযোগ এনে দুইজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের দাবি বিএনপির নেতাকর্মীদের ছুড়া ইটপাটকেলের আঘাতে তাদের দুই পুলিশ সদস্য আহত হন। এদিকে, বিএনপির দাবি পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সাভারের বিএনপির সাবেক সংসদ সদস্য ডাঃ সালাউদ্দিন বাবুর বাস ভবনে সমাবেশ করে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু। বিএনপি নেতাকর্মীরা জানান, নিত্য পন্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে একটি সমাবেশ করা হয়। সমাবেশ শেষে রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক উঠে। এসময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সড়ে যেতে বললে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে৷ পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আটক করে দুজনকে। 
পুলিশের দাবি বিএনপি নেতাকর্মীদের ছুড়া ইটপাটকেলের আঘাতে এসআই কামরুজ্জামান ও কনস্টেবল খালেদ নামের দুই সদস্য আহত হয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, আমাদের দুইজন আহত আছেন। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এদিকে, সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেলে রুহুল কবির রিজভী ঢাকার উদ্দেশ্যে ফিরে যান।

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit