বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

অবশেষে কোহলির শততম টেস্টে মাঠে থাকছে দর্শক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

স্পোর্টস ডেসক্ : দেশের মাটিতে শততম টেস্ট খেলতে যাচ্ছেন বিরাট কোহলি, আর মাঠে বসে দর্শকরা তা দেখতে পারবেন না সেটা কী হয়? দর্শকদে আগ্রহ বিবেচনায় আগের সিদ্ধান্ত থেকে সরে এলো বিসিসিআই।  কোহলির শততম টেস্ট ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা। তবে করোনা বিধি মেনে বেঙ্গালুরুর মতোই মোহালির গ্যালারিতেও পঞ্চাশ শতাংশ দর্শক থাকতে পারবে। ২০১১ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোহলির টেস্ট অভিষেক হয়েছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে মোহালি টেস্টে মাঠে নামার আগে পর্যন্ত কোহলি ৯৯ টেস্টে করেছেন ৭,৯৬২ রান। শততম টেস্টে সাবেক অধিনায়কের ব্যাট থেকে আরও একটি সেঞ্চুরি দেখার অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি মাঠে বসে খেলা দেখা যাবে না বলে তাদের মধ্যে হতাশাও ছিল। আর চিন্তা নেই। পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে ৪ মার্চ থেকে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট আয়োজনের অনুমতি দিয়েছে বিসিসিআই।

আজ মঙ্গলবার পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) কোষাধ্যক্ষ আরপি সিঙ্গলা এই সুখবর দিয়ে বলেছেন, ‘মোহালি টেস্ট পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে আয়োজনের অনুমতি দিয়েছে বিসিসিআই। বুধবার থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। করোনার মাঝে ভিড় এড়াতে কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে না। ক্রিকেটপ্রেমীরা মাঠে বসেই কোহলির শততম টেস্ট দেখতে পারবেন। সমস্ত করোনা বিধি নিশ্চিত করবে পিসিএ। ‘

 

 

কিউএনবি/আয়শা/২রা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit