বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

কোহলি-আনুশকার সঙ্গে জেমিমার ৪ ঘণ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৬৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সাথে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেছেন ভারতীয় নারী দলের ব্যাটার জেমিমা রদ্রিগেজ। বিশ্বের এই ভয়ংকর ব্যাটারের সঙ্গে জেমিমা মাত্র কয়েক মিনিট দেখা করার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু তারা যখন কথা শেষ করলেন, ততক্ষণে চার ঘণ্টা কেটে গেছে! ‘দ্য রণবীর শো’তে জেমিমা বলেন, তিনি এবং স্মৃতি মান্ধানা নিউজিল্যান্ডের একটি হোটেলে বিরাট কোহলির সাথে দেখা করেন। জেমিমার ভাষায়, ‘স্মৃতি মান্ধানা এবং আমি বিরাট কোহলির সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি।

আমরা তাকে বলেছিলাম যে বিরাট ভাইয়া, আমরা আপনার সাথে ব্যাটিং নিয়ে কথা বলতে চাই। আমরা কি দেখা করতে পারি? আমরা নিউজিল্যান্ডে একই হোটেলে থাকতাম। তিনি বললেন, কেন হবে না, নিশ্চয়ই দেখা হবে। তিনি আমাদের ক্যাফেতে আমন্ত্রণ জানিয়েছেন। ‘জেমিমা রদ্রিগেজ আরো বলেন, ‘আনুশকা শর্মাও সেখানে উপস্থিত ছিলেন। আমরা শুধু কয়েক মিনিটের জন্য দেখা করার অনুরোধ করেছি এবং আমাদের কথোপকথন প্রায় চার ঘণ্টা ধরে চলেছিল। আমরা আধাঘণ্টা ব্যাটিং নিয়ে কথা বললাম। এরপর সাধারণ আলোচনা হয়।  আমি মনে করি আমরা এই সুযোগ পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার। আমরা সঠিক সময়ে দেখা করেছি এবং তিনি খুব উৎসাহিত ছিলেন। সেই কথাগুলো আমার ক্যারিয়ারে কঠিন সময়ে আমাকে সাহায্য করেছে। ‘

জেমিমা বলেছেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছি, আপনি বিরাট কোহলি। আপনি হাফসেঞ্চুরি করলেও মানুষ মনে করে আপনি ভালো করেননি। তাই কিভাবে এ ধরনের প্রত্যাশার চাপ সামলান? তার জবাব ছিল, আমার জন্য মাঠে গিয়ে শতভাগ দিতে হবে। অন্য জিনিসগুলোতে ফোকাস করবেন না। শুধু দেশের জন্য আপনার যা করার আছে সেটা করুন। যখন আমরা এ ধরনের প্রত্যাশার চাপ নেওয়া বন্ধ করব, তখন এর ফলাফল স্বয়ংক্রিয়ভাবে আসতে শুরু করবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit