বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

প্রোটিয়াদের হারানোর অপেক্ষা শেষ হলো না নিউজিল্যান্ডের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৭৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চ টেস্টের পঞ্চম ও শেষ দিন ১৯৮ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে শেষ করল দক্ষিণ আফ্রিকা। সেইসঙ্গে দু’দেশের ৯০ বছরের দ্বিপাক্ষিক টেস্ট ইতিহাসে এবারও সিরিজ জিততে পারল না কিউইরা। ৪২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষেই ৯৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। তবে পঞ্চম দিন দারুণ শুরু করা স্বাগতিকদের হয়ে কনওয়ে ও ব্লান্ডেল পঞ্চম উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে ড্রয়ের স্বপ্নে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু লুথো সিপামলার বলে কনওয়ে এলবি হলে সেই স্বপ্নে কাঁটা পড়ে। এই ব্যাটার ১৮৮ বলে ১৩টি চারে ৯২ রানে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিতও হন।

ব্লান্ডেলও বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৪ রান করে তিনি মার্কো জানসেনের বলে বিদায় নেন। এরপর ২২০ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। নিউজিল্যান্ডের রান যখন ২২৭, তখন বৃষ্টি নামে। তবে বৃষ্টি থামতেই ম্যাচও শেষ হয়ে যায়। বৃষ্টি-বিরতির ৯ বল পরই গুটিয়ে যায় কিউইরা। এর আগে দ.আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৩৬৪ করলে জবাবে নিউজিল্যান্ড ২৯৩ রান করে। পরে সফরকারীরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৪ করে ৯ উইকেটে ইনিংস ঘোষণা করে। ম্যাচ সেরা হন দুই ইনিংসে ৮ উইকেট নেওয়া রাবাদা। সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

 

 

কিউএনবি/আয়শা/১লা মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit