বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

ব্যাট হাতে ব্যর্থ তামিম, মাঠ ছাড়লেন বোল্ড হয়ে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

স্পোর্টস ডেস্ক : সফরকারী আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওপেনিংয়ে খুব সাবধানী ব্যাট চালায় তামিম-লিটন। পাঁচ ওভারে কোনো বাউন্ডারি ছাড়া ধীরে ধীরে এগুতে থাকে তারা। তবে পূর্বের দুই ম্যাচের মত ক্রিজে টিকে থাকতে পারেননি তামিম ইকবাল। ফের ফজলহক ফারুকীর ইনসুইংয়ে আউট হয়ে যান তিনি। ফলে তিন ম্যাচেই ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার ২ বলে ৮১ রানে ১ উইকেট হারিয়েছে টাইগাররা।

ইনিংসের শুরু থেকেই রান তুলতে বেশ ভুগছিলেন তামিম। ফজলহকের বলে পরাস্ত হচ্ছিলেন তিনি। শেষ অবধি পুরোনো রোগেই ফের ধরা খেলেন বাংলাদেশ অধিনায়ক।

আগের দুই ম্যাচে ফজল হকের বলে এলবিডব্লিউ আউট হওয়া তামিম এবার হয়েছেন বোল্ড। এর আগে ২৫ বল খেলে করেছেন ১১ রান, হাঁকিয়েছেন কেবল একটা বাউন্ডারি। 

সিরিজের শেষ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। তবে এই ম্যাচেও একাদশে পরিবর্তন এনেছে সফরকারী আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়া বাঁহাতি পেসার ফরিদ আহমেদের পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার গুলবাদিন নাইব।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আহমতউল্লাহ ওমরযাই, রশিদ খান, মুজিব উর রহমান, গুলবাদিন নাইব ও ফজল ফারুকি। 

কিউএনবি/অনিমা/২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit