বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সিলেটে পরিসংখ্যান দিবস পালন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, দেশের সঠিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে বিভিন্ন জরিপ ও শুমারি পরিচালনা করে সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। পরিসংখ্যান প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং সংগ্রহকৃত তথ্যের ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধান সম্ভব হয়। অর্থনৈতিক উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হয়। যথাযথভাবে অর্থনীতির বিভিন্ন খাতের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ছাড়া সঠিক পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব নয়।

তিনি ২৭ ফেব্রুয়ারী দুপুরে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন, সিলেট ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, সিলেট এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে সভায় “উন্নয়ন পরিকল্পনা ও জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা: প্রেক্ষিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো” শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মুহাম্মদ আতিকুল কবীর।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আলাউদ্দিনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলার উপজেলাসমুহের উপজেলা নির্বাহী অফিসারগণ এবং উপজেলা পরিসংখ্যান অফিসারগণ উপস্থিত ছিলেন। এবারে “গুনগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ দিবসটি পালন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit