শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

৯৯ ব্যাচ সুনামগঞ্জ এর সংবর্ধনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

সিলেট প্রতিনিধি : মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর সাবেক গভর্নর লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেছেন, উচ্চ শিক্ষা অর্জন করতে গিয়ে অনেকেই বিলাশ বহুল জীবন যাপন করতে বিদেশের মাটিতে থেকে যান। কিন্তু ড. ফখর উদ্দিন পিএইচডি ডিগ্রি অর্জন করার পরেও বিদেশে না থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য ছুটে এসেছেন। সুনামগঞ্জের কৃতি সন্তান ড. ফখর উদ্দিন বৃহত্তর সিলেট বিভাগের শিক্ষাঙ্গনে অবদান রাখবেন।

আমেরিকান টিউলিন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় জুবিলীয়ান ৯৯ ব্যাচ এর আয়োজনে ৯৯ ব্যাচ সুনামগঞ্জ এর প্রিয় বন্ধু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ফখর উদ্দিন আহমদ-কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক এএইচ আরিফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান লিঠন সরকার, পার্থ তালুকদার, কল্লোল গোস্বামী, শংকর, হাবিবুর রহমান, আরিফ জাহান মামুন, শ্রীকান্ত দে, রুপক তালুকদার, রিন্টু চক্রবর্তী, হিমাংসু, সোহেল রানা, আবুল কাশেম, ইমরান, লিয়াকত, শাহিনুল ইসলাম, রাজিব পাল প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit