বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সিলেটে পাইলটিয়ানস-৯৮ প্রভাতী শাখার বৃত্তি বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৬ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান বলেছেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে বৃত্তি প্রদানের বিকল্প নেই। আলোকিত মানুষ গঠনে শিক্ষাক্ষেত্রে পাইলটিয়ানস ১৯৯৮ প্রভাতী শাখার দেশে-বিদেশে অবস্থানরত ছাত্ররা নিরলস ভাবে কাজ করার পাশাপাশি প্রতিষ্ঠিত হয়ে গুরুত্বপূর্ণ স্থানে ভূমিকা রাখছেন। তিনি বলেন, তাদের সহপাঠী মেধাবী ছাত্র এস এম রেজাউল হক বাপ্পী’র স্মৃতি রক্ষার্থে বৃত্তি প্রদান কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। তাদের কার্যক্রমকে অনুসরণ করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।প্রধান শিক্ষক গতকাল ২৬ ফেব্রুয়ারি শনিবার সকালে পাইলট স্কুলের মিলনায়তনে পাইলটিয়ানস ১৯৯৮ প্রভাতী শাখার উদ্যোগে নবম ও দশম শ্রেনীর মেধাবী ও গরীব ছাত্রদের মধ্যে ‘এস এম রেজাউল হক বাপ্পী স্মৃতি বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পাইলটিয়ানস ১৯৯৮ প্রভাতী শাখার ছাত্র ডাঃ ইমতিয়াজ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ মইনুল হক (সহকারী জেলা শিক্ষা অফিসার- মৌলভীবাজার), সাবেক প্রধান শিক্ষক গুলজার আহমদ খান ও অনিল কৃষ্ণ মজুমদার, সাবেক সহকারী প্রধান শিক্ষক সালমা নুরুন্নাহার, সাবেক সহকারী শিক্ষক বাবলী পুরকায়স্থ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিলা সাহা, পাইলটিয়ানস এলামনাই এসোসিয়েশনের সেক্রেটারী দেলোয়ার জাহান চৌধুরী। বক্তব্য রাখেন পাইলটিয়ানস ১৯৯৮ প্রভাতী শাখার ছাত্র শাহরিয়ার আহমদ সজীব, উপস্থিত ছিলেন গৌতম রায়, রতেœশ্বর সরকার, মোঃ বদরুল ইসলাম, চৌধুরী মোঃ জিহান ফেরদৌস, মুমিনুল ইসলাম রাজীব, সৈয়দ নাজমুল আরেফিন প্রমুখ।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করেন অতিথিবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit