বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মানুষের পুরো জীবনটাই একটা সাহিত্য– প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১২ Time View

 

সিলেট প্রতিনিধি :  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী বলেন, মানুষের পুরো জীবনটাই একটা সাহিত্য। নিজের অনুভূত সময়টাকে অন্যজনের জন্য অনন্য করে তোলার মাধ্যমই সার্থকতা। প্রতিটি মানুষই মেধা নিয়ে জন্মে। এই মেধাকে লালন করার লক্ষ্যে মোবাইল পাঠাগারের মতো সাহিত্য প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।২৬ ফেব্রুয়ারি শনিবার নগরীর হযরত শাহ সুন্দর (রহ.) মাজার রোড, পীরের বাজার, টিকরপাড়া, বাগানবাড়ি সিলেটে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের দুই দশকের প্রাচীন সাহিত্য সংগঠন সিলেট মোবাইল পাঠাগারের দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও ৭৭৭তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে তিনি এসব কথা বলেন।

সিলেট মোবাইল পাঠাগারের সভাপতি ও সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি বিশিষ্ট সংগঠক অধ্যাপক দেওয়ান এ. এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে সাহিত্য আসরে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি, হারুনুজ্জামান চৌধুরী, বিশিষ্ট কবি কালাম আযাদ, কেমুসাস ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ যাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।সিলেট মোবাইল পাঠাগারের সহ সাধারণ সম্পাদক ও সিলেট মোবাইল পাঠাগারের আনন্দ ভ্রমণ উদযাপন কমিটির আহবায়ক কবি ইশরাক জাহান জেলী ও উদযাপন কমিটির সদস্য সচিব ও সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য ছড়াকার আবদুল কাদির জীবন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট গল্পকার সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবদুল কাদের তাপাদার, এডভোকেট আব্দুল মুকিত অপি, কবি নাজমুল আনসারী, সিলেট মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, কবি মোশতাক চৌধুরী, গীতিকার মোয়াজ আফসার।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য ও লেখাপাঠে অংশগ্রহণ করেন কবি সুফিয়া জমির ডেইজি, উপন্যাসিক আলেয়া রহমান, নাট্যকার ছয়ফুল আলম পারুল, প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ, কবি শিপারা শিপা, কবি কাউসার জাহান লিপি, কবি ফাহমিদা চৌধুরী, কবি জুবের আহমদ সার্জন, কবি সাজিদুর রহমান, কবি অনিন্দ্য মোস্তাক, প্রাবন্ধিক মুস্তাফিজ সৈয়দ, কবি সৈয়দ রেজাউল হক, কবি কুবাদ বখত চৌধুরী রুবেল, আফিয়া সুলতানা, লেখক সৈয়দা দিবা, সুরকার আব্দুর রহমান পারভেজ, কবি লাহিন নাহিয়ান, আহমেদ সোহান, জোবায়দা বেগম আঁখি প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

অনুষ্ঠানে কবিতা-ছড়া, গল্প-প্রবন্ধ ও গান তিনটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কবিতায় ১ম স্থান অনিন্দ্য মোস্তাক, ২য় স্থান আলেয়া রহমান ও ৩য় স্থান অর্জন করেন কামাল আহমদ। প্রবন্ধে শামসীর হারুনুর রশীদ। গান প্রতিযোগিতায় ১ম স্থাম আব্দুর রহমান পারভেজ, ২য় স্থান মনোয়ার হোসেন আব্দাল, ও ৩য় স্থান অর্জন করেন সাজিদুর রহমান।অনুষ্ঠানে কবি শিপারা শিপার রচিত ‘ভোরের আকাশ’ ও কবি কাউসার জাহান লিপি রচিত ‘আয়নার রাতনি’ দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। 

কিউএনবি/অনিমা/২৭শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit