বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

‘শত্রু’ দেশের কোচ হতে চান শেন ওয়ার্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বাইশ গজে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার লড়াইটা বহু বছরের পুরনো। নিঃসন্দেহে তারা একে অন্যের ‘চিরশত্রু’। অ্যাশেজের আগে তার প্রমাণ পাওয়া যায়। মাঠের লড়াই শুরুর আগে দেখা যায় কথার লড়াই। সেই শত্রু দেশ ইংল্যান্ড জাতীয় দলের কোচ হতে এবার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।  অ্যাশেজে নাকানিচুবানি খাওয়ার পর ইংল্যান্ড এখন বলতে গেলে কোচ ছাড়াই চলছে।

৪-০ ব্যবধানে অ্যাশেজ হারের পর ইংল্যান্ডের ক্রিকেটে শুরু হয় পালাবদল। কোচ ক্রিস সিলভারউড পদত্যাগ করেন। বরখাস্ত করা হয় ব্যাটিং কোচ গ্রাহাম থর্পকে। এমনকী পুরুষ জাতীয় ক্রিকেট দলের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অ্যাশলি জাইলসকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়। এ তো গেল ম্যানজম্যান্টের পর্ব, নিজেদের ইতিহাসের দুই সফল বোলার স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসনকেও বাদ দিয়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড! আপাতত উইন্ডিজ সফরে অন্তর্বর্তী কোচ হিসেবে থাকছেন পল কলিংউড।

জো রুটদের নতুন প্রধান কোচ নিয়ে ক্রিকেটবিশ্বে চলছে নানা গুঞ্জন। এর মাঝেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন  স্কাই স্পোর্টস পডকাস্টে বলেন, ‘আমি ইংল্যান্ডের কোচ হতে চাই। এখনই ওদের কোচ হওয়ার আদর্শ সময়। আমার মনে হয়, আমি বেশ ভালো কাজই করব, ওদের নিয়ে অনেক কাজ করার আছে। ইংল্যান্ডে অনেক ভালো খেলোয়াড় আছে।  দলটার গভীরতা অনেক। কিন্তু কিছু কিছু মৌলিক বিষয় ঠিক করতে হবে। যেমন বেশি নো-বল করা যাবে না, বেশি ক্যাচ ছাড়া যাবে না। ওদের অনেক ভালো ক্রিকেটার আছে, শুধু ঠিকঠাক পারফর্ম করতে পারছে না। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit