শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

রাতে মাঠে নামছে মেসি-নেইমাররা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। সেন্ট এতিয়েনের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। লিগে শীর্ষে থাকলেও মাউরিসিয়ো পচেত্তিনোর দল গত ম্যাচে নান্টেসের কাছে ৩-১ গোলে হেরেছে। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি, সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে সেন্ট এতিয়েন।

পিএসজি ও সেন্ট এতিয়েনের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায়। দুদলের সর্বশেষ সাক্ষাতে ৩-১ গোলের জয় পেয়েছিল পিএসজি। সেই ম্যাচে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ইনজুরি থেকে সেরে উঠে গত ম্যাচ গোলও করেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। এই ম্যাচেও দেখা যাবে মেসি, নেইমার, এমবাপ্পেকে।

ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি রিয়াল মাদ্রিদ থেকে পিএসজিতে আসা সার্জিও রামোস। মার্সেইয়ের চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকলেও আজকের ম্যাচে জিতে ব্যবধানটা আরো বাড়িয়ে নিতে চায় পিএসজি। তবে এই ম্যাচে প্যারিসের দলটি পাবে না মার্কো ভেরাত্তিকে। কার্ড জটিলতার কারণে আজকের ম্যাচে খেলা হচ্ছে না এই ইতালীয় তারকার।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit