বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আইপিএলের পঞ্চদশ আসর শুরু ২৬ মার্চ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

স্পোর্টস ডেস্ক :   ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্টের পঞ্চদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। আর ২৯ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই জনপ্রিয় আসরের।

এবারও টুর্নামেন্টে দশটি দল অংশ নিচ্ছে, যারা দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।

‘এ’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কোলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ‘বি’ গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দারাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।

সব দলই ১৪টি করে ম্যাচ খেলবে। এক একটি দল পাঁচটি দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। বাকী চারটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো।

টুর্নামেন্টে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুই ভেন্যুর চার স্টেডিয়াম- মুম্বাইয়ের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এবং পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।

এবারের আসরে মোট ৭০টি লিগ ম্যাচ আয়োজিত হবে। ওয়াংখেড়ে খেলা হবে ২০টি, ব্রাবোর্নে ১৫টি, ডিওয়াই পাতিলে ২০টি লিগ ম্যাচ এবং পুনেতে খেলা হবে ১৫টি লিগ ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)র পক্ষ থেকে বলা হয়েছে, ‘আইপিএলে পঞ্চদশ আসর হবে জৈব দুর্গের মধ্যে। বিমান যাত্রা না থাকায় এবার করোনা ছড়িয়ে পড়ার ভয় কম। এর ফলে লিগ পর্বে ক্রিকেটারদের আক্রান্ত হবার ঝুঁকিও কম থাকবে।’

আইপিএল নকআউট পর্ব কোথায় হবে তা পরে জানানো হবে বলে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

কিউএনবি/অনিমা/২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit