শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

ইউক্রেন ফুটবল লিগ স্থগিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

ডেস্ক নিউজ : রাজধানী কিয়েভসহ ইউক্রেনের অন্তত সাতটি বড় শহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটিতে সামরিক আইন জারি করেছেন। যে কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে ইউক্রেনের শীর্ষস্থানীয় প্রিমিয়ার লিগ ফুটবল। কবে নাগাদ লিগ আবারো শুরু হবে তা নিশ্চিত করেনি।

ইউক্রেন প্রিমিয়ার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘ইউক্রেনে সামরিক আইন জারির কারণে ইউক্রেনের চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়েছে। ‘ প্রতিবেশী দুই দেশের এমন কাণ্ডে ব্যাঘাত ঘটতে পারে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনে। আগামী ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজিত হবে কথা রয়েছে। তবে এরই মধ্যে রাশিয়া থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়ার চিন্তা করছে উয়েফা। শুক্রবার আনুষ্ঠানিক বৈঠকে বসবে উয়েফা, এরপরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

পাশাপাশি আগামী মাসে কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলার কথা ছিল এই দুই দেশের। কিন্তু ম্যাচ মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চিয়তা। পূর্ব সূচি অনুযায়ী রাশিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড এবং ইউক্রেনের মুখোমুখি হবার কথা রয়েছে স্কটল্যান্ডের।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit