বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

‘১০ জনের নাম যাচাই-বাছাই শেষে দ্রুত নির্দেশনা দেবেন রাষ্ট্রপতি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

ডেস্ক নিউজ : প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের জন্য চূড়ান্ত হওয়া ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটির সদস্যরা। পরে তারা ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দেন।

রাত ৮টায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অপেক্ষমান সাংবাদিকদের বলেন, সার্চ কমিটি তাদের রিপোর্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এখন তিনি এটা পর্যালোচনা করবেন। পরে তিনি নির্দেশনা দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব নোটিফিকেশন জারি করবেন। সুপারিশের ১০ নাম প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে সচিব বলেন, নিয়ম হলো পাঁচ জনের নাম ঘোষণা করা। যে পাঁচজনের নিয়োগ হবে তা আপনারা জানতে পারবেন। আজ নোটিফিকেশন জারির সম্ভাবনা নেই বলেও জানা সচিব আনোয়ারুল ইসলাম।

জানা গেছে, সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বাদে অন্য সদস্যরা বঙ্গভবনে গেছেন। অসুস্থতার কারণে তিনি যাননি। গত মঙ্গলবার নিজেদের শেষ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার মিলিয়ে পাঁচটি পদের বিপরীতে ১০টি নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। এই ১০ নাম প্রকাশ না করলেও কমিটি সূত্রে জানা গেছে, একজন সংখ্যালঘু সম্প্রদায় ও একজন নারী প্রতিনিধির নাম রয়েছে এর মধ্যে।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit