শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

মহান শহীদ দিবসে সার্চ মানাধিকার সোসাইটি দিরাই শাখার আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

সিলিট প্রতিনিধি : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্চ মানাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে ২১ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সুচিত হয়। বেলা ১১টায় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দুপুর ১২টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সার্চ মানাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌর মেয়র বিশ্বজিৎ রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, জগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান লাল মিয়া, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, দিরাই সরকারি ডিগ্রি কলেজের আইসিটি প্রফেসর মিজানুর রহমান পারভেজ, ডি.এস.এস প্রি-ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান শাহজাহান সিরাজ, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ পাথারিয়ার প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজী আখলাকুর রহমান। সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আলী শুভেচ্ছা বক্তেব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাখার সহ সভাপতি মোঃ খেলু মিয়া, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বদরুল, সহ যুগ্ম সম্পাদক শাহানুর আলম, অর্থ সম্পাদক মাওলানা খালেদ আহমদ জায়িম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ রশিদা বেগম, দপ্তর সম্পাদক মোঃ মিলিক মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক বিজয় চন্দ্র দে, স্কাউট লিডার নুপুর তালুকদার প্রমুখ।

একুশের গান পরিবেশন করেন নির্বাহী সদস্য সাবিহা সুলতানা চৌধুরী ও ফাহমিদা আক্তার। পরে দুঃস্থ অসহায়দের মধ্যে খাবার বিতরণ করা হয়। শাখা সহ-সভাপতি মাওলানা ছানুওয়ার হোসাইন ইমন ভাষা শহীদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit