মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মোগলাবাজারে টিম টাইগার্স এইচ.জি ক্রিকেট ক্লাবের উদ্বোধনী খেলা সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

সিলিট প্রতিনিধি :  দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ক্রিকেট ক্লাব টিম টাইগার্স এইচ.জি এর শুভ উদ্বোধনী খেলা ১৯ ফ্রেব্রুয়ারী শনিবার রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বেলা ১টায় অনুষ্ঠিত হয়েছে। মোগলাবজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা’র সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি যুক্তরাজ্য কমিউনিটি নেতা এম.এ লাকি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যাপক মুহিবুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, বিশিষ্ট সমাজ সেবক রেজাউল হুসাইন পাপ্পু, জাহিদা আলম খিজির, আব্দুল করিম, জুয়েল আহমদ প্রমুখ। এছাড়াও অত্র এলাকার ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় টিম টাইগার্স এইচ.জি মোগলাবাজারের মোকাবেলা করে টিম অব সোনারপাড়া, শিবগঞ্জ।

টিম অব সোনারপাড়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান নিতে সক্ষম হয়। পক্ষান্তরে টিম টাইগার্স এইচ.জি ২০৬ রানের টার্গেটে নেমে ৩ বল হাতে রেখে জয় লাভ করে। উদ্বোধনী খেলায় বক্তারা বলেন, টিম টাইগার্স এইচ.জি ক্রিকেট ক্লাব মোগলাবাজারে একটি আশার আলো। টিম টাইগার্স এইচ.জি যেমনি ভাবে খেলাধুলায় স্থানীয় খেলোয়াড়গণকে পারদর্শী করে তুলতে সহযোগিতা করবে ঠিক তেমনিভাবে মাদকদ্রব্য ও মোবাইল ফোন আসক্তি থেকে দূরে সরিয়ে রাখতে সহযোগিতা করবে। যুক্তরাজ্য প্রবাসী মহিউদ্দিন আহমদ আলমগীর এরকম একটি ক্লাব গঠন করার জন্য সবাই তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit