বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

যুক্তরাষ্ট্রে লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ করেছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

ডেস্ক নিউজ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে একটি লবিস্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। প্রতি মাসে ২০ হাজার ডলারে প্রতিষ্ঠানটির সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘নেলসন মুলিন্স নামের একটি প্রতিষ্ঠানকে অতিসম্প্রতি এক বছরের জন্য নিয়োগ দিয়েছি আমরা। আশা করি, প্রতিষ্ঠানটি দুই দেশের সম্পর্ক গভীর ও বেগবান করতে সহায়তা করবে।’

এর আগে গত মঙ্গলবার র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশের হয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করার কথা বলেন শাহরিয়ার আলম। ওই দিন তিনি বলেন, ‘র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমাদের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি আইনি প্রচেষ্টা অব্যাহত আছে। (বিষয়টি সুরাহার জন্য) আমাদের হয়ে কথা বলার জন্য মামলা লড়তে প্রতিনিধি নির্বাচিত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্তভাবে আইনি পদক্ষেপের দিকে যাব কি না, সেটা এখনই বলবো না।

তবে আমরা তিনটি আইনি পরামর্শক সংস্থার সঙ্গে কথা বলেছি। সেখান থেকে সবচেয়ে ভালো পরামর্শটি নিয়ে এ সপ্তাহে একটা সিদ্ধান্ত নেয়া হবে।’প্রতিমন্ত্রী বলেন, এপ্রিল-মে মাসে সচিব ও ব্যবসায়ী পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক আছে। এসব আলোচনা দুই পক্ষকে একে অন্যের সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে তৃতীয় দেশের মধ্যস্থতার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘এটা মোকাবিলার যথেষ্ট সামর্থ্য বাংলাদেশের আছে। সেটা আইনানুগ হোক কিংবা কূটনৈতিক উদ্যোগ। খুব পরিষ্কারভাবেই বলছি, এখানে আমরা কোনো রাষ্ট্রকে যুক্ত করতে চাই না।’

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit