বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

উত্তেজনার মধ্যে ইমরান খানের রাশিয়া সফর নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যেই রাশিয়া সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের এই সফর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি জানানো প্রতিটি ‘দায়িত্বশীল’ দেশের দায়িত্ব বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বুধবার বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে তার অবস্থান সম্পর্কে জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নির্ধারিত মস্কো সফরের ব্যাপারে প্রশ্ন করা হলে  নেড প্রাইস এক সংবাদ সম্মেলনে জানান, আমরা ইউক্রেনের ওপর নতুন করে শুরু হওয়া রুশ আগ্রাসনের ব্যাপারে আমাদের অবস্থান জানিয়েছি এবং যুদ্ধের বিষয়ে কূটনীতি অনুসরণ করার জন্য আমাদের প্রচেষ্টার বিষয়ে আমরা তাদের জানিয়েছি। ইমরান খানের এই সফর গুরুত্বপূর্ণ। কারণ দুই দশক পর পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান রাশিয়া সফরে গিয়েছেন।

পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল পাকিস্তানের। আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত ফৌজের প্রবেশের পর যুক্তরাষ্ট্রের মাধ্যমে মুজাহিদ গেরিলাদের সাহায্যের বন্দোবস্ত করেছিল পাকিস্তান। পরবর্তী সময়ে সোভিয়েতের পতনের পরে মস্কোর অনেকটাই কাছাকাছি এসেছে ইসলামাবাদ। পাকিস্তানের বন্ধুদেশ চীন ইতিমধ্যেই ইউক্রেন বিতর্কে মস্কোর পাশে দাঁড়িয়েছে। ইমরানের মস্কোর সফরে ‘পাকিস্তান স্ট্রিম গ্যাস পাইপলাইন’ প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষিত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে ভারত-পাক সীমান্তবর্তী কাসুর থেকে বন্দরশহর করাচি পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থাপন করবে রাশিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit