বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

জেলা তাতীঁলীগ নেতা সুজাত লায়েক সংবর্ধিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা তাতীঁ লীগের সাংগঠনিক সম্পাদক সুজাত আহমদ লায়েকের জন্মদিন উপলক্ষে ২৩ ফেব্রুয়ারী বুধবার রাত ৮ টায় এক সংবর্ধনা অনুষ্ঠান সিলেট নগরীর আম্বরখানা এলাকার সিলসিলা গলিতে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমদ রেজার সভাপতিত্বে ও সাংবাদিক রুহুল ইসলাম মিঠুর উপস্থাপনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য গুলজার আহমদ বলেন, জাতির দূর্দিনে যারা দলের জন্য কাজ করে তাদের মুল্যায়ন করতে হবে। তিনি বলেন অনুপ্রবেশকারিরা বঙ্গবন্ধুর অনুসারি বা কর্মী হতে পারে না।

তিনি বলেন বিভাজনের রাজনীতি নয় বরং ঐক্যবদ্ধ এবং পরীক্ষিত বঙ্গবন্ধুর সৈনিকরা কখনও দলের হয়ে মির্জাফরি করতে পারে না। তিনি আরো বলেন সিলেট জেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক সুজাত আহমদ লায়েক কর্মী বান্ধব একজন নেতা। লায়েক বঙ্গবন্ধুর আদর্শের পথ অনুস্মরণ করে পরিশ্রম দিয়ে যাচ্ছে। অনুষ্ঠান শেষে লায়েকের জন্মদিনের কেক কেটে প্রধান অতিথি গুলজার আহমদ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রলীগ, তাতীঁলীগ, যুবলীগ কর্মীবৃন্ধ উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। সমাজ কর্মী মোঃ ইয়াহিয়া আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রলীগের মাহমুদুল চিশতী, আরফান ইমান, ইকবাল আহমদ পিটু, জুয়েল আহমদ, রাজিব আহমদ, আহমদ শাফি, ছাত্রলীগের সবুজ, রমজান, বাবু, নাহিদ, জাহাঙ্গির, মুহিন, কামরান, আরিফ, নাছির, শহিদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit