মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ড্রেন নির্মানের দাবিতে সিসিকে অবস্থান নিলেন গণমাধ্যমকর্মী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৭ Time View

 

সিলেট প্রতিনিধি :  সিলেট নগরীর দক্ষিণ সুরমার পালপুরে অসমাপ্ত ড্রেন সম্পন্ন করার দাবিতে সিলেট সিটি কপোরেশনে অবস্থান নিলেন পালপুর গ্রামের বাসিন্দা গণমাধ্যম  কর্মী আব্দুল হাছিব।  ২৩ শে ফেব্রুয়ারি বুধবার দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত ব্যতিক্রমভাবে একটানা চার ঘন্টা সিলেট সিটি করপোরেশনের ভবনের সামনে অবস্থান করেন। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মী আব্দুল হাছিব জানান, "বিগত তিন বছর ধরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে পালপুর গ্রামে ড্রেন নির্মানের দাবি করে আসছি। তিনি এ গুরুত্বপূর্ণ দাবির প্রতি কোনো গুরুত্ব দেননি, বরঞ্চ হবিনন্দী এলাকার নতুন একটি ড্রেন নির্মান করে পালপুর গ্রামের মধ্যখানে এনে অসম্পূর্ণ অবস্থায় রেখেছেন।

সম্প্রতি গঙ্গানগর এলাকা থেকে আরও একটি ড্রেন নির্মান করে পালপুর গ্রামে অসম্পূর্ণ অবস্থায় রাখা হয়েছে, যা এলাকাবাসীর জন্য আর ও দূর্ভোগ বাড়িয়েছে। বিগত তিন বছরে মেয়র আরিফুল হক চৌধুরী বরাবরে  চারবার ও প্রধান প্রকৌশলী নুর আজিজ চৌধুরী ,কাউন্সিলর আজম খাঁন  ও মহিলা কাউন্সিলর এড.রোকসানা বেগম শাহনাজ, প্রকৌশলী আলী আকবর ও উপসহকারী প্রকৌশলী সুমন চন্দ দেব এর সাথে যোগাযোগ করে ও কোনো সমাধান পাইনি। এই অবস্থায় সর্বশেষ বিগত ১মাস আগে ও মেয়র ও প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করে ও কোনো ফল পাইনি।

রহস্যজনক ভূমিকার জন্য আজ বাধ্য হয়ে সিলেট সিটি করপোরেশনের সামনে অবস্থান নিয়েছি। "
গণমাধ্যম কর্মী আবদুল হাছিব আরও জানান, যদি বর্ষা মৌসুমের আগে এই অসম্পূর্ণ ড্রেন নির্মাণ না করে দেওয়া হয় তাহলে এবার ও কোমর পানিতে এলাকাবাসীকে হাটতে হবে। তিনি প্রধান প্রকৌশলী ও সিসিক মেয়র এর প্রতি দ্রুত জনগুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করার আহবান জানান। অবস্থান কর্মসূচীতে সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র -১, কাউন্সিলর তৌফিক বক্স লিপন, বাকের আহমদ সহ ৮/১০ জন কাউন্সিলর উপস্থিত হয়ে দাবিটি পূরন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ সময়  গণমাধ্যম কর্মী, সামাজিক,  রাজনৈতিক ও ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের অনেক নাগরিক এই ব্যতিক্রমধর্মী কর্মসূচীতে একাত্বতা ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit