শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

কামানের গোলার আঘাতে ইউক্রেন সৈন্য নিহত: সশস্ত্র বাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :   রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধ ক্ষেত্রের কাছে কামানের গোলার আঘাতে দেশটির এক সৈন্য প্রাণ হারিয়েছে। এদিকে দেশটিতে রাশিয়ার ব্যাপক আগ্রাসনের আশংকা করা হচ্ছে। সশস্ত্র বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র।

ইউক্রেনের সেনাবাহিনী এ হামলার সুনির্দিষ্ট স্থানের নাম উল্লেখ না করে বলেছে, সেখানে কামানের গোলার আঘাতে দুইজন আহত হয়েছে। তাদের একজনের অবস্থা ‘একেবারে আশংকাজনক’।

সরকারি সূত্রের দেয়া তথ্যের ওপর ভিত্তি করে এএফপি’র তৈরি করা পরিসংখ্যান অনুযায়ী, এ বছরের শুরু থেকে ইউক্রেনের নয় সৈন্য নিহত হয়েছে। এদের মধ্যে ছয়জন গত চারদিনের ব্যাপক সংঘর্ষে প্রাণ হারায়।

বিদ্রোহী নেতারা কেবলমাত্র বেসামরিক নাগরিক হতাহতের কথা জানায় এবং তাদের যোদ্ধাদের মধ্যে কেউ নিহত হয়নি বলেও জানায় তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে নিয়মিত সৈন্য মোতায়েনের অনুমোদন দেন।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তারা বলছেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে তাদের প্রায় দেড় লাখ সৈন্য সমবেত করার পর দেশটিতে তাদের আগ্রাসন চালানো শুরু করে দিয়েছে।

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit