মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

হুমায়ুন রশীদ চত্বর থেকে ৩ শত গজ দূরে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেটের প্রবেশদ্বার খ্যাত দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর সেন্টার পয়েন্টে পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটওভার ব্রিজ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার।ইতিপুর্বে সিলেট সিটি কর্পোরেশন হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর সেন্টার পয়েন্টে ফুটওভার ব্রিজ না করে কদমতলী বাসস্ট্যান্ডের দিকে ৩০০ গজ দূরত্বে ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছে। নির্মাণ কাজ শুরু হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী ও সচেতন মহলের নেতৃবৃন্দ।তারা বলেন, হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর একটি বিশেষ জনসমাগমপূর্ন এলাকা। এই স্থানটি চতুরদিক থেকে বিভিন্ন রাস্তার সংযোগ হয়েছে। ঢাকা-সিলেট বাইপাস, ফেঞ্চুগঞ্জ, কদমতলী বাস টার্মিনাল, নতুন ব্রিজ সহ বিভিন্ন সড়কের সংযোগ চত্বরে।

জনগণ ও পথচারীদের চলাচল ও নিরাপদ রাস্তা পারাপার এর স্বার্থে সরকারি অর্থায়নে হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর সেন্টার পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের মহতি উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী ও সচেতন মহল।কিন্তুু দুঃখজনক হুমায়ুন রশীদ চত্বরে ফুটওভার ব্রিজ নির্মাণ না করে অসাধু চক্রের যোগসাযোশে কদমতলী বাসস্ট্যান্ডের দিকে ৩০০ গজ দূরত্বে ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে ক্ষুব্ধ সচেতন মহল। সঠিক স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে সিলেটেবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুমকি দেন এলাকাবাসী ও সচেতন মহল।এদিকে সিলেটে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী বরাবরে দক্ষিণ সুরমা হুমায়ুন রশীদ চত্বরে পূর্ব প্রস্তাবিত স্থানে অথবা সেন্টার পয়েন্টে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য গত ২০ ফেব্রুয়ারী রোববার দুপুরে সিসিক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয় যে স্থানে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্য নির্মাণ কাজ শুরু হয়েছে, জনগণ ও পথচারীদের কোন উপকার হবে না বরং সরকারে বিশাল অংকের টাকা ক্ষতি হবে।হুমায়ুন রশীদ চত্বর সেন্টার পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে উক্ত স্থান থেকে কদমতলী বাসস্ট্যান্ডের দিকে ৩০০ গজ দূরত্বে কোন পথচারী ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন না। অনতিবিলম্বে সঠিক জায়গায় ব্রিজ নির্মাণ করার জোর দাবি জানান এলাকাবাসী ও সচেতন মহল।স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সমাজসেবী এনামুল কবির বাদশা, সোবহান উদ্দিন, কলিম উদ্দিন, রিপন আহমদ, মিনহাজ আহমদ প্রমুখ।পরে সঠিক স্থানে ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে গণসাক্ষর কর্মসূচি পালন করা হয়। এতে এলাকাবাসী ও সচেতন মহলের কয়েকশতাধিক মানুষ গণসাক্ষর করেন।

কিউএনবি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit