মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সিলেটে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মহান শহীদ দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতীয় জীবনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকের এ দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল ভাষা সৈনিককে। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য প্রাণ দেয়ার এরূপ ঘটনা আর দ্বিতীয়টি নেই। তাঁদের অবদান ও আত্মত্যাগের ফলে বাংলা ভাষার মর্যাদা পেয়েছে, তেমনি রোপিত হয় বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন স্বাধীনতার চেতনা। বস্তুতঃ ১৯৫২ সালের ঐতিহাসিক পথ ধরেই ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোষহীন নেতৃত্বে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দেশের নারী সমাজকে স্বাবলম্বি করতে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করেছেন।

এই সুযোগ-সুবিধা গ্রহণ করে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে অনেক বেকর যুবক ও যুব মহিলা আজ স্বালম্বী হয়েছেন। আজ যারা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদেরকে নিজ নিজ ক্ষেত্রে স্বালম্বী হয়ে দেশ সেবায় এগিয়ে আসার আহবান জানান।তিনি ২১ ফেব্রুয়ারি সোমবার বিকালে টিলাগড়স্থ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় আলোচনা সভা ও পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মোঃ আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আশফাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা এর সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এর কো-অর্ডিনেটর এ এস এম ইমরোজ এরশাদ, সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি নাজনীন আক্তার কণা।সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আখতার হোসেন, যুব সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন স্বদেশ বাণী যুব সংঘের সভাপতি ইলিয়াস আকরাম।

উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, নারী উন্নয়ন যুব সংস্থার সহ সভাপতি আনোয়ার বেগম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক লিপি বেগম, অর্থ সম্পাদক হামিদা বেগম, যুব জাগরণ সংস্থার সভাপতি তাকভীর আহমদ প্রমুখ।অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জন যুবমহিলাদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। 

কিউএনবি/অনিমা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit