বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

মেসি-রোনালদোর ‘উত্তরসূরী’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডকে নিয়ে মাতামাতি রীতিমতো। ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে রিয়াল মাদ্রিদের কাছে এমবাপ্পেকে বিক্রি করেনি পিএসিজ। আর্লিং হালান্ডকে পেতেও করতে হবে মোটা অংকের বিনিয়োগ। লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর ছায়া থেকে বের হয়ে নিজেরা এখন তারকা দুজন। দুই তরুণের মতো নাম ডাক নেই সেবাস্তিয়ান হালারের। তবে আয়াক্সের এই তারকাকে মেসি-রোনালদোর যোগ্য উত্তরসূরী ভাবছে ইউরোপিয়ান মিডিয়া।

মেসি-রোনালদো যা পারেননি, চ্যাম্পিয়নস লিগ অভিষেকে সেটাই করেছেন হালার। ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড গত বছর সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগ অভিষেকটা রাঙান স্পোর্তিংয়ের বিপক্ষে ৪ গোল করে। ১৯৯২ সালে ডাচ কিংবদন্তি মার্কো ফন বাস্তেনের পর এমন কীর্তি করা প্রথম ফুটবলার হালার। এক ম্যাচে জাদু দেখিয়ে হারিয়ে যাননি তিনি। গোল করেছেন ছয় ম্যাচের প্রতিটিতে। সবমিলিয়ে ১০ গোল করে আয়াক্সকে চ্যাম্পিয়ন করেছেন গ্রুপ পর্বে।

২০১৭ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর টানা ছয় ম্যাচে গোলের প্রথম নজির এটা। আগামীকাল নক-আউটে বেনফিকার বিপক্ষে নামার আগে ‘আয়াক্স টিভি’কে দেওয়া সাক্ষাত্কারে হালার জানালেন, ‘আমি আসলে এক গোলেই খুশি। চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে একটা গোল করা মানে জীবন ধন্য হওয়া। সেখানে গ্রুপ পর্বে করেছি ১০ গোল! টুর্নামেন্ট শুরুর আগে কেউ এমন কীর্তি করার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে বলতাম, অসম্ভব। ‘

৬ ফুট ৩ ইঞ্চির এই ফরোয়ার্ডের জন্ম ফ্রান্সে। ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত ফরাসি জাতীয় দলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২১ দলে। জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা ছিল যথেষ্ট। তবে মা আইভরি কোস্টের হওয়ায় সিদ্ধান্ত নেন আফ্রিকার দেশটির হয়ে খেলার। সবশেষ আফ্রিকান নেশনস কাপে শেষ ১৬-তেও খেলেছিল হালারের আইভরি কোস্ট। এমন একজন সম্ভাবনাময় প্রতিভাকে ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি ৪৯.৮ মিলিয়ন ইউরোয় কেনে ওয়েস্টহাম। আয়াক্সেও এসেছেন ডাচ ক্লাবটির সর্বোচ্চ ট্রান্সফার ফিতে। নকআউটে আলো ছড়াতে পারলে নিশ্চিতভাবে টানাটানি পড়ে যাবে মেসি-রোনালদোর নতুন উত্তরসূরীকে নিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit