রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

একসাথে মিলে আমেরিকাকে ব্যর্থ করে দেব : চীনা প্রেসিডেন্টকে কিম জং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পিয়ংইয়ং এবং বেইজিং একসাথে মিলে আমেরিকার হুমকি ও শত্রুতাপূর্ণ নীতিকে ব্যর্থ করে দেবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমুন আজ মঙ্গলবার এ খবর দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক বার্তায় কিম জং উন এই প্রত্যয় ব্যক্ত করেছেন। কিম বলেন, মার্কিন সামরিক হুমকি মোকাবেলায় দুই দেশ কৌশলগত সহযোগিতা বজায় রেখেছে।

উত্তর কোরিয়ার পত্রিকাটি জানিয়েছে, গত রবিবার কিম জং উন এই বার্তা চীনের প্রেসিডেন্টের কাছে পাঠান। এতে উত্তর কোরিয়ার নেতা আরো বলেছেন, বেইজিং এবং পিয়ংইয়ং যৌথভাবে সমাজতন্ত্রকে এগিয়ে নেয়ার কাজ করছে। চীনে সফলভাবে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠানের জন্য কিম জং উন চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। অবশ্য এবারের অলিম্পিক গেমসে উত্তর কোরিয়া অংশগ্রহণ করেনি। বেইজিংয়ে এবারের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও শি জিনপিংকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন কিম জং উন।-পার্সটুডে

 

 

কিউএনবি/আয়শা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit