শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭২ Time View

 

ডেস্ক নিউজ : জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাযেন ফারায়ে এর সঙ্গে রবিবার (২০ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ জর্ডানের স্থানীয় সময় সকাল ১০ টায় দেশটির রাজধানী আম্মানে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘন্টাব‍্যাপী সৌজন্য সাক্ষাত করেন দুই মন্ত্রী। সৌজন্য সাক্ষাতে জর্ডান এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনাকালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জর্ডানে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি, নবায়ন সহজিকরণ এবং ইতোমধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসা নবায়ন প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের পারষ্পরিক সম্পর্ক বৃদ্ধি ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য ঢাকায় জর্ডানের অ্যাম্বাসি স্থাপনের জন্য জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাযেন ফারায়ে কে অনুরোধ করেন। জবাবে জর্ডানের মন্ত্রী এ বিষয়টি গুরুত্ব সহকারে জর্ডানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করবেন বলে জানিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক দ্রুত অগ্রগতির প্রশংসা করেন জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রী।  

জর্ডান এবং বাংলাদেশে পারস্পরিক ব‍্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আরও সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের ব্যবসায়ীদের দুই দেশ ভ্রমণের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোকপাত করেন। বাংলাদেশ ও জর্ডানের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করবে বলে জানান জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ পুলিশসহ আইন- শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ প্রদান এবং দুই দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।  

জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের বাংলাদেশ হতে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনে জর্ডানের সহযোগিতা কামনা করা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে মাযেন ফারায়ে সে আমন্ত্রণ গ্রহণ করেন এবং দুই দেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ ভ্রমণ করবেন বলে জানান। বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ প্রদান ও গোয়েন্দা তথ‍্য বিনিময়সহ দুই দেশের মাদক সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে মন্ত্রীদ্বয় একমত হন।

বৈঠকে বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান, স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস আসাদুজ্জামান ও জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফ মাহমুদ অপু উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit