শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

রমজানে সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাবে এক কোটি পরিবার : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩ Time View

 

ডেস্ক নিউজ : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রমজান মাসে এক কোটি হতদরিদ্র পরিবারকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পিয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা দেওয়া হবে।’আজ রবিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৫০ লাখ নয়, এক কোটি পরিবারকে সেই ব্যবস্থায় আনতে। আমরা সরকারিভাবে চেষ্টা করছি রমজানকে সামনে রেখে এক কোটি পরিবারকে পেঁয়াজ, তেল, ডাল, চিনি এ ধরনের পণ্য সাশ্রয়ী দামে দেব। আগে যেভাবে টাকাটা দেওয়া হয়েছে সেই লিস্ট তো আছে। প্রতিটি ইউনিয়নে টিসিবির মাধ্যমে ওপেনিং করা হবে সেখান থেকে তারা কালেক্ট করে দেবে। যে চারটা পণ্য আমরা দেই সেটার সঙ্গে রমজান মাসে খেজুর ও ছোলা যোগ হবে।’

টিপু মুনশি বলেন, ‘এটা সত্যি কথা যে, মানুষের কষ্ট হচ্ছে। আমরা চেষ্টা করছি, সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে সেটা সাধারণ মানুষকে দেওয়া।’ সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোজ্যতেলের দাম আমরা বাড়িয়েছি। কারণ, ৯০ শতাংশ তেল আমরা ইমপোর্ট করি। আন্তর্জাতিক বাজারে সেই ভোজ্য তেলের দাম বেড়েছে। কন্টেইনার ভাড়া বেড়েছে এর সঙ্গে সামঞ্জস্য রেখে যদি আমরা ঠিক না করে দিই তাহলে তো ব্যবসায়ীরা তেল আনবেই না।’ পিয়াজের দাম বাড়ার বিষয়ে জানতে চাওয়া হলে টিপু মুনশি বলেন, ‌‘এর উল্টোটা যদি বলি, পিয়াজের দাম ২৫ টাকা হয়ে গেল কেন? সেখানেও কিন্তু কৃষকরা বলছেন, পিয়াজ কিন্তু আমরা রাস্তায় ফেলে দেব। এটা কাঁচামাল তো দুই দিন যদি ট্রান্সপোর্ট বন্ধ থাকে এটার দাম কিন্তু বেড়ে যাবে।’

 

 

কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit