বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের দুই দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

স্পোর্টস ডেস্ক :  সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। গত কয়েকটি সিরিজে ধারাবাহিকভাবে খারাপ খেলায় এবারের টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ দুই ব্যাটার চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানেকে। দলে জায়গা পাননি পশ্চিমবঙ্গের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও।

গত বেশ কয়েকটি সিরিজেই টেস্ট দলে অনিয়মিত ছিলেন ঋদ্ধি। মাঝে সুযোগ পেলেও ব্যাট হাতে তা কাজে লাগাতে পারছিলেন না। বিদেশ সফরে তো বটেই, দেশের মাটিতেও ঋষভ পণ্টের ওপরেই ভরসা রাখছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তার মধ্যেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তরুণ কেএস ভরতকে খেলানো হয়। 

তার পর থেকেই শুরু হয় জল্পনা, ঋদ্ধিকে কি তবে বাতিলের খাতায় ফেলে দিল বিসিসিআই! শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা না পাওয়াটা কিন্তু সে দিকেই ইঙ্গিত করল।

ঋদ্ধিমান ছাড়াও দলের দুই অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পুজারা ও আজিঙ্কা রাহানের জায়গা না পাওয়ার কারণটাও কিন্তু একই, ফর্মহীনতা। রাহানে দলের সহ-অধিনায়ক ছিলেন। তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয়া হয়। এই দুই ব্যাটারকে শেষ কয়েকটি সিরিজে ক্রমাগত সুযোগ দেয়া হলেও দলকে ভরসা দিতে পারছিলেন না তাঁরা। ফলে সমস্যায় পড়ছিল ব্যাটিং লাইন। এবার হয়তো তাঁদের জায়গায় নতুনদের খেলিয়ে দেখতে চাইছে ম্যানেজমেন্ট।

শনিবার বিসিসিআই-এর তরফে যে দল ঘোষণা করা হল, তাতে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের পর এবার লাল বলের ক্রিকেটেও ভারতের অধিনায়ক হলেন রোহিত। 

তবে ঘোষিত এ দলে রয়েছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল, শুভমান গিলরা। রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখা হলেও শেষ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি-না, তা নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। দলে নতুন চমক হিসেবে আছেন উত্তরপ্রদেশের বোলার সৌরভ কুমার। জায়গা পেয়েছেন কুলদীপ যাদবও।

টেস্টের সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে বিসিসিআই। যে দল নেই সাবেক অধিনায়ক বিরাট কোহলী ও ঋষভ পণ্ট, বিশ্রাম দেয়া হয়েছে তাদেরকে। নেই লোকেশ রাহুলও। ফলে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন জাসপ্রীত বুমরাহ। উইকেটরক্ষক হিসাবে নেয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজাও।

ভারতের টেস্ট দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলী, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, শুভমন গিল, ঋষভ পণ্ট, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার।

ভারতের টি-টোয়েন্টি দল:
রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুদা, জাসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হার্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান।

কিউএনবি/অনিমা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit