মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র দুবাই গিয়েও শান্তিতে নেই অভিনেত্রী এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হতে পারে পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিও বার্তা নেতানিয়াহুর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন বিরোধীদলীয় নেতা! স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

চার বছর ধরে অবরুদ্ধ ৩ পরিবার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

ডেস্ক নিউজ : খুলনার পাইকগাছায় বাড়ি থেকে বের হওয়ার পথ না থাকায় তিনটি পরিবার ৪ বছর অবরুদ্ধ হয়ে পড়েছে। মসজিদে যেতে পারেন না বৃদ্ধ, বিদ্যালয়ে যেতে না পারায় ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধের উপক্রম। উপজেলার গড়ইখালী ইউনিয়নে ইউনুস শেখ (৭০) হোগলার চক গ্রামে ৩টি পরিবারের ৯ জন সদস্য নিয়ে ৬০ বছর ধরে বসবাস করছেন। যাতায়াতের জন্য একটা ঘরোয়া পথ ছিল। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে ৪ বছর আগে বন্ধ করে দেন প্রতিবেশী শহিদুল ইসলাম ঢালীরা। 

সেই থেকে ইউনুছ শেখের পরিবারটি এক প্রকার অবরুদ্ধ। ফলে পরিবারটি অন্যের জমি ও আইলের উপর দিয়ে যাতায়াত করছেন। প্রতিপক্ষ শহিদুল ঢালী বলেন, তারা যে পথ দিয়ে চলত সেটা কেটে দিয়েছে জমির চাষীরা। তারা আমাদের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করছে। চেয়ারম্যান সাহেবকে বিষয়টি নিষ্পত্তির কথা বলা হয়েছে।ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু বলেন, অভিযোগ পেয়ে অবরুদ্ধ পরিবারটিকে দেখতে গিয়েছি। পথ না পেয়ে বিলের মধ্যে জমির আইল দিয়ে গিয়েছি। এ ব্যাপারে প্রশাসন ও এমপির সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit