মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

ছিনতাই-ডাকাতি ঠেকাতে থানা পুলিশকে আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

ডেস্ক নিউজ : রাজধানীবাসী যেন ছিনতাইয়ের শিকার না হন, সে কারণে সব থানাকে তৎপর থাকার পাশাপাশি টহল বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বিশেষ করে শেষরাত ও ভোরবেলায় মানুষ রাস্তায় বেরিয়ে ছিনতাই, ডাকাতি ও দস্যুতার শিকার না হয় সেদিকে কড়া নজর দিতে বলেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় মাসিক অপরাধবিষয়ক সভায় পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।

মোহা. শফিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সব থানা এলাকায় পুলিশকে তৎপর থাকার পাশাপাশি টহল বাড়াতে হবে। ভোরের ঢাকা নিরাপদ রাখতে পুলিশের অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি করতে হবে। ডিএমপি কমিশনার বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করা যায় না। বিভিন্ন অপরাধের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। ঘটে যাওয়া অপরাধের বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মকৌশল সম্পর্কিত নির্দেশনাদানের পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের কর্মোদ্দীপনা বাড়াতে প্রতি মাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেন ডিএমপি কমিশনার। আলোচনায় সম্প্রতি রাজধানীতে শেষরাত ও ভোরবেলায় ঘটে যাওয়া কয়েকটি ছিনতাই ঘটনারও প্রসঙ্গ টানেন শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।এদিকে জানুয়ারি মাসের পর্যালোচনায় ঢাকা মহানগর পুলিশের আটটি অপরাধ বিভাগের মধ্যে প্রথম হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মোহাম্মদপুর। আর নয়টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে মতিঝিল বিভাগ। আটটি ট্রাফিক বিভাগের মধ্যে লালবাগ বিভাগ প্রথম হয়েছে। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ডিএমপি কার্যালয়ে গঠিত মনিটরিং সেলে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত কোনো অভিযোগ না পাওয়ায় রমনা, শাহবাগ, নিউমার্কেট, খিলগাঁও, কোতোয়ালি, ক্যান্টনমেন্ট, উত্তরা পূর্ব, বিমানবন্দর ও তুরাগ থানাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া বিশেষ পুরস্কার পেয়েছে ডিএমপির এস্টেট, সদর দপ্তর ও প্রশাসন, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স এবং লজিস্টিকস বিভাগ।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit