শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সেচ্ছাসেবক লীগ একটি সুশৃঙ্খল সংগঠন….হাবিবুর রহমান হাবিব এমপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ Time View

 

সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, সেচ্ছাসেবক লীগ একটি সুশৃঙ্খল সংগঠন, এই সংগঠনের নেতা কর্মীরা অতন্ত্য সুশৃঙ্খল নম্য-ভদ্র ও কর্মট। এই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কোন অপকর্মে জড়িত থাকার অভিযোগ নেই।
তিনি বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমার চন্ডিপুলে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের দক্ষিণ সুরমা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, সিলেট ৩ আসনের প্রত্যেকটি এলাকায় সরকারের উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে গত নির্বাচনের ন্যায় সেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের ছাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুনের পরিচালনায় সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হাসান ও গীতা পাঠ করেন কৃঞ্চ চন্দ্র দাস।
সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন এহতেশামউল হক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সারওয়ার আলম মিতুন।
সম্মেলন বক্তার বক্তব্য রাখেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ। উদ্বোধন ঘোষণা সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ সিলেট জেলার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ. ম. মাহবুবুর হাসান মাহবুব, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit