বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৯০ বছর পর যে লজ্জার রেকর্ডের সঙ্গী হলো দ. আফ্রিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : গত মাসে শক্তিশালী ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় করেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকেই সাদা পোশাকে দলটির পারফরম্যান্স নতুন করে আলোচনায় ওঠে আসে। কিন্তু সেই প্রশংসা বেশিদিন টিকলো না। ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার রেকর্ডের সঙ্গী হলো দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানেই অলআউট হয়ে গেছে প্রোটিয়ারা। যা সর্বশেষ ২৩ ম্যাচে তাদের সর্বনিম্ন সংগ্রহ এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও সর্বনিম্ন। এছাড়া ১৯৩২ সালের পর প্রথমে ব্যাটিং করে এই প্রথম ১০০ রানও করতে পারলো না দক্ষিণ আফ্রিকা। তার আগেই গুটিয়ে গেলো।

দলটির পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন জুবায়ের হামজা। এছাড়া কাইল ভেরেইন ১৮ ও এইডেন মার্করাম ১৫ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি। কিউইদের মধ্যে মাত্র ২৩ রান খরচায় ৭ উইকেট শিকার করেছেন পেসার ম্যাট হেনরি। এছাড়া টিম সাউদি, নিল ওয়াগনার ও কাইল জেমিসন একটি করে উইকেট নেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit