মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম

উত্তরায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

ডেস্ক নিউজ :  রাজধানীর উত্তরা বিমানবন্দরের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের একজন রাইড শেয়ারিং অ্যাপের চালক ও অন্যজন যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম সুমন (৪০) ও যাত্রী কাজল আক্তার (৩৫)। 

উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউট গেটের ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।”

তিনি আরও বলেন, “জানতে পেরেছি কাভার্ডভ্যানের ধাক্কায় এই ঘটনাটি ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।”

কিউএনবি/অনিমা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit