শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন কাজী আরেফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮ Time View

 

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, অসাম্প্রদায়িক রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ কাজী আরেফ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) কাজী আরেফ আহমেদের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে একথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য, সুযোগ-সুবিধার প্রতি তার কোনো মোহ ছিল না। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরের কালীদাসপুর বাজার সংলগ্ন স্কুল মাঠে এক সন্ত্রাসবিরোধী জনসভায় ঘাতকদের বুলেটে এই সংগ্রামী নেতা নির্মভাবে নিহত হন। তিনি বলেন, জাতীয় নেতা কাজী আরেফ আহমেদ ১৯৪২ সালের ৮ এপ্রিল এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় পড়ালেখার পাশাপাশি তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। দেশভাগ, দাঙ্গা, রাষ্ট্রভাষা আন্দোলন, বৈষম্যমূলক সাম্প্রদায়িক রাজনীতি, জাতিগত নিপীড়ন প্রভৃতি ঘটনা তাকে ভীষণ প্রতিবাদী করে তোলে।

তিনি স্থানীয় তরুণদের সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে পুরান ঢাকার ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা মোকাবিলা করেছিলেন। ৬-দফা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তিনি ছিলেন অগ্রণী সৈনিক। মুক্তিযুদ্ধে তিনি বিএলএফ বা মুজিববাহিনীর গোয়েন্দা প্রধানের দায়িত্বপালন করেন। কাজী আরেফ ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি’র অন্যতম সদস্য ছিলেন। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার এই অবস্থান আজকের তরুণ সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে আমি মনে করি। ’ 

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit