রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

ইউক্রেনে দূতাবাস বন্ধ করছে আমেরিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয়ায় ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন।

ইউক্রেন ইস্যু নিয়ে যখন রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন দূতাবাস বন্ধের এই পদক্ষেপ নেয়া হলো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, “ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েন নাটকীয়ভাবে বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তবর্তী লাভিভ শহরে দূতাবাস সরিয়ে নেয়া হচ্ছে। দূতাবাসের সামান্য কিছু স্টাফ কাজ করবেন বলে তিনি জানান। কিয়েভ হচ্ছে রুশ সীমান্তের কাছে এবং লাভিভ শহর হলো পোল্যান্ড সীমান্তের কাছে। কিয়েভ থেকে লাভিভ শহর ৩০০ মাইল পশ্চিমে অবস্থিত।”

ব্লিংকেন বলেন, “ইউক্রেন সরকার পরিস্থিতি নিয়ে সতর্ক থাকবে এবং উত্তেজনা কমানোর ব্যাপারে আমেরিকা ব্যাপক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে।”

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কিয়েভে মার্কিন দূতাবাস ছাড়ার আগে কর্মীরা কম্পিউটার ও অনান্য যন্ত্রপাতি ধ্বংস করছেন। ধারণা করা হচ্ছে গোপন তথ্য-উপাত্ত যাতে ফাঁস না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছেন তারা।
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/১৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit