রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

বলে-কয়ে ইয়েমেনে হামলা চালাল সৌদি জোট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তারা দাবি করেছে, বিমান হামলার মাধ্যমে সানার একটি টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা পরিচালনা করত। 

বৃহস্পতিবার সৌদি আরবের আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালায় হুথিরা। এরপর সৌদ জোটের পক্ষ থেকে বলা হয় তারা সানায় হুথিদের ড্রোন স্থাপনাগুলোতে বিমান হামলা চালাবেন। আগে থেকেই বিষয়টি জানিয়ে দিয়ে ইয়েমেনের রাজধানী সানা থেকে বেসামরিক লোকদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয় সৌদি জোটের পক্ষ থেকে। 

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর সানার একটি স্যাটেলাইট স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।  স্যাটেলাইট স্টেশনটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে অবস্থিত। এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কোনো পক্ষ। এদিকে ইয়েমেনে ২০১৪ সালে ইয়েমেনে শুরু হয় গৃহযুদ্ধ। সে বছর ইয়েমেনের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার চেষ্টা করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আর বিদ্রোহীদের দমন করার জন্য ২০১৫ সাল থেকে সৌদি জোট ইয়েমেনে অভিযান পরিচালনা করছে। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit