মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

এবার ধারাভাষ্যকার তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের প্লে অফের আগেই বিদায় নিয়েছে তারকা খচিত দল ঢাকা। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তামিম। প্লে অফের আগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ঢাকার এই ওপেনার। কিন্তু দলের বাকিরা প্রত্যাশিত ক্রিকেট খেলতে না পারায় প্লে অফের আগেই বিদায় নেন তামিম-মাশরাফি-মাহমুদউল্লাহ রিয়াদের দল ঢাকা। 

প্লে-অফের আগে ঢাকা বিদায় নেওয়ার সুবাদে তামিম ইকবালের অন্য রকম অভিষেক হয়ে গেলো। সোমবার মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্যে অভিষেক হলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে দেখা গেল দেশ সেরা এই ওপেনারকে। খুলনার ব্যাটিংয়ের সময় ধারাভাষ্যে আসেন তামিম। প্রথমে এড রেইন্সফোর্ড, পরে আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্য দেন। সেখানে ম্যাচের বিশ্লেষণ যেমন করেছেন, তেমনি প্রসঙ্গক্রমে কথা বলেছেন জাতীয় দল নিয়েও। পরে তামিমের ধারাভাষ্যের প্রশংসা করেছেন অভিজ্ঞ ধারাভাষ্যকার আতহার আলী খান।

আতহার আলী ছাড়াও জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে অতীতে টেলিভিশনে ধারাভাষ্য দিয়েছেন শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়রও। নাফীস ও মেহরাব জুনিয়রের ধারাভাষ্য ক্যারিয়ার দীর্ঘ হয়নি। বাংলাদেশ থেকে একবার আইপিএলে বাংলায় ধারাভাষ্য দিতে গিয়েছিলেন সাবেক অধিনায়ক ও এখনকার নির্বাচক হাবিবুল বাশার সুমন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit