মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বর্তমান সরকার দেশের গ্রাম থেকে গ্রামান্তরে উন্নয়ন করে যাচ্ছে . হাবিবুর রহমান হাবিব এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকার দেশের গ্রাম থেকে গ্রামান্তরে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের কোন গ্রাম আর অবহেলিত থাকবে না। তিনি রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর, চর আলাপুর ও সুলতানপুর গ্রামের তিনটি পাকা রাস্তার উদ্বোধন শেষে মোরারবাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এম এ মালেকের সভাপতিত্বে ও ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, আওয়ামী লীগ নেতা ছহুল এ মুমিন, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন শামস, জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি স্বপন শিকদার, সিলেট জেলা যুবলীগ নেতা শাহীন আলী, আওয়ামী লীগ নেতা গিলমান উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এমরুল হক প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit