বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সিলেট কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদান ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯০ Time View

 

সিলেট প্রতিনিধি : বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ১২ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।নিয়মিত সাংগঠনিক সভায় চলমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। এভাবে বাড়তে থাকলে দেশের গরীব মানুষরা অসহায় হয়ে পড়বে, না খেয়ে মারা যাবে। দেশে বড় ধরণের বিপর্যয় দেখা দিবে।

বক্তারা বলেন, করোনা রেশ কাটিয়ে মানুষরা এখনও স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেনি। এই সময়ে প্রতিদিনই প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। বক্তারা অনতিবিলম্বে জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য বানিজ্যমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ৩০০ সংসদ সদস্য, ৫০ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ১২ সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে সিলেট কল্যাণ সংস্থার স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনিক সম্পাদক (সিলেট জেলা) মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ। নেতৃবৃন্দদের মধ্য থেকে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ সাধারণ সম্পাদক বিজিত চন্দ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুয়েল আহমদ তুষার, গোলাম কিবরিয়া হিমু, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ ধর্ম সম্পাদক মোঃ ফোজায়েল আহমদ, সদস্য মোঃ রুবেল মিয়া, যুবনেতা মাসুম নিয়াজী ও ফয়সাল আহমেদ।

নিয়মিত সাংগঠনিক সভায় আগামী ১৯ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচী গ্রহণ ও ২৪ ফেব্রুয়ারীর স্মারকলিপি প্রদান কর্মসূচী সফলে প্রস্তুতি সভার উদ্যোগ গ্রহণ করা হয়।দ্রব্যমূল্যে উর্ধ্বগতি রোধে মাঠ পর্যায় সহ সকল কর্মসুচীতে উপস্থিত থাকার অঙ্গিকার ব্যক্ত করে শপথ নেন উপস্থিত নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit