শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ

হিমেলের স্মরণে রাবির জোহা হলে মোনাজাত

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৯ Time View

 

মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হিমেলের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল কর্তৃপক্ষের আয়োজনে হল মসজিদে এই মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত অনুষ্ঠানে জোহা হল প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, হিমেলের নির্মম মৃত্যুর ঘটনায় আমি প্রথমেই সমবেদনা জ্ঞাপন করছি। এটা মেনে নেওয়া অনেক কঠিন।

রাবিতে এমন নির্মমভাবে কেউ আর মৃত্যুবরণ না করুক। আমরা সকলে নামাজের মাধ্যমে হিমেলের আত্মার মাগফিরাত কামনা করব, ওর জন্য রোযা রাখার চেষ্টা করব। উপাচার্য আরও বলেন, আমরা হিমেলের মায়ের ভরণ পোষণের সার্বিক দায়িত্ব নিয়েছি। হিমেলকে ঘিরে আমরা অনেক পরিকল্পনা হাতে নিয়েছি। এর মধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে, আর কিছু কিছু বাকি আছে। আশা করি খুব শীঘ্রই এসব বাস্তবায়িত হবে।

মোনাজাত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র বিশ্বাস, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পান্ডে, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, সিন্ডিকেট সদস্য ও প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ফাহিম মাহমুদ এই মোনাজাত পরিচালনা করেন।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় রাবির হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেল ভবন নির্মাণ কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী বহণকারী এক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নির্মমভাবে নিহত হন। মোনাজাতশেষে উপাচার্য দুর্ঘটনায় আহত রিমেলকে দেখতে মীর আব্দুল কাইয়ূম ডরমেটরিতে যান।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit