বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ইসি গঠনে বিএনপিরও ভূমিকা রাখা উচিত : জাফরুল্লাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

ডেস্ক নিউজ : ইসি নিয়োগে অনুসন্ধান কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দ্বিতীয় ধাপে বিশিষ্ট নাগরিকের সঙ্গে অনুসন্ধান কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী যাদের নাম প্রস্তাব করেছেন তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইনসচিব কাজী হাবিবুল আউয়াল।

এ সময় তিনি বলেন, বিএনপিকে সংলাপে ডাকতে অনুসন্ধান কমিটিকে প্রস্তাব দিয়েছি। আমি মনে করি নির্বাচন কমিশন গঠনে বিএনপিরও ভূমিকা রাখা উচিত। এ ছাড়া তাদেরও অনুসন্ধান কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য নাম পাঠানো উচিত। তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। বিএনপি রাজপথে দাবিদাওয়া আদায়ে আন্দোলন করবে সেটা তাদের অধিকার। তবে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপে না বসে ঠিক করেনি।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম দফার এই বৈঠকে ২০ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়। তাদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ড. শাহদীন মালিক, ড. আসিফ নজরুল সকালে এসে বৈঠকে অংশ নেন।

দ্বিতীয় দফায় বিকেলে আরো ২০ বিশিষ্টজনের সাথে বৈঠক করবে সার্চ কমিটি। আগামীকাল বিকেলে সার্চ কমিটি বাকি ২০ জনের সাথে বসার কথা সার্চ কমিটির। সবমিলে ৬০ জনকে নির্বাচন কমিশন নিয়ে মতামত দিতে আহ্বান জানিয়েছে সার্চ কমিটি।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit