সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

ইসি গঠনে ৮ জনের নাম প্রস্তাব ডা: জাফরুল্লাহর

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১১ Time View

 

ডেস্কনিউজঃ নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আটজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা: জাফরুল্লাহ চৌধুরী যাদের নাম প্রস্তাব করেছেন তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়াল।

কিউএনবি/বিপুল/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit