রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন

বিতর্কের জেরে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডেম ক্রেসিডা ডিক বাহিনীতে কয়েকটি বিতর্কের জেরে পদত্যাগ করছেন। ডেম ক্রেসিডা বলেছেন, লন্ডনের মেয়র সাদিক খান তার নেতৃত্বের প্রতি আস্থা না থাকার কথা স্পষ্ট করে দেওয়ার পরে তার সামনে আর ‘কোনো বিকল্প ছিল না’।

গত সপ্তাহে মেট্রো পুলিশের নজরদারি সংস্থা মহানগরের কিছু পুলিশ কমিশনারের মধ্যে ‘অসম্মানজনক’ নারী বিদ্বেষ, বৈষম্য এবং যৌন হয়রানির ঘটনা জানতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে রানি লন্ডনের মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে নিয়োগ দেন। তবে মহানগরের মেয়রের সমর্থন ছাড়া তিনি কাজ করতে পারেন না। একটি স্বাধীন প্রতিবেদনে ক্রেসিডার কার্যকলাপ সম্পর্কে উল্লেখ করা হয়েছিল। এতে ড্যানিয়েল মরগানের অমীমাংসিত হত্যাকাণ্ডের জন্য মেট্রোপলিটন পুলিশ বাহিনীর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ করা হয়।  

এছাড়া কমিশনার হওয়ার আগে লন্ডনে সন্ত্রাসী সন্দেহে ব্রাজিলের নাগরিক জীন চার্লস ডি মেনেজেস পুলিশের গুলি করে হত্যার সময় তিনি অপারেশন কার্যক্রমের দায়িত্বে ছিলেন। আলোচিত সারাহ এভারার্ড মামলা নিয়েও সমালোচনার সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের বৃহত্তম পুলিশ বাহিনীর প্রথম নারী প্রধান ডিক ক্রেসিডা। ১৯৮০ এর দশকে দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি পাবের কার পার্কে কুড়াল দিয়ে হত্যা করা হয়েছিল ড্যানিয়েল মর্গ্যানকে। তার ভাই অ্যালিস্টার মর্গ্যান তখন থেকে গত কয়েক দশক ধরেই ন্যায়বিচারের জন্য প্রচার চালিয়ে আসছেন।  

তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, ডিক ক্রেসিডা তাদের পরিবারকে প্রতিটি স্তরে ‘হতাশ’ করেছিলেন। ২০২১ সালের মার্চে এক পুলিশ কর্মী সারাহ এভারার্ডকে (৩৩) করোনা বিধি ভঙ্গের মিথ্যা অভিযোগে রাজপথ থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন। পদত্যাগের ঘোষণার কয়েক ঘণ্টা আগেই বিবিসি লন্ডনের সঙ্গে কথা বলার সময় ডিক ক্রেসিডা জোর দিয়ে বলেছিলেন, তার পদত্যাগ করার ‘ কোনই ইচ্ছা নেই। ক্রেসিডা আরো বলেন, চ্যারিং ক্রস থানার কাজের সংস্কৃতি নিয়ে পুলিশ নজরদারি সংস্থা যেসব তথ্য পেয়েছে তাতে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ।

তবে মেয়র সাদিক খান বলেন, তিনি ডিক ক্রেসিডার জবাবে ‘সন্তুষ্ট নন’ এবং এর ফলে তাকে সরে যেতে হবে। সাদিক খান ক্রেসিডাকে পুলিশ বাহিনীতে তার ৪০ বছরের সেবার জন্য ধন্যবাদ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, ক্রেসিডা এক কঠিন সময়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশ বাহিনীতে ক্রমবর্ধমান বৈচিত্র আনার বিষয়ে এক দৃষ্টান্ত তিনি। ডেম ক্রেসিডা চার বছর কমিশনারের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। সুশৃঙ্খলভাবে দায়িত্ব  হস্তান্তরে সহায়তা করতে কিছু সময়ের জন্য কাজ চালিয়ে যেতে মেয়র সাদিক খানের সঙ্গে মতৈক্য হয়েছে ডিক ক্রেসিডার।  
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit