শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায় ইউটিউবে স্বর্ণ-টাকা দেখিয়ে বিপদ, রাতে সব নিয়ে গেল চোর জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী হুথিদের হামলা, বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক-পাকিস্তানের সেনাপ্রধানেরা শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও

ইউক্রেন ইস্যুতে ব্রিটেন আরো এক হাজার সৈন্য মোতায়েনে প্রস্তুত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ইউক্রেন বিষয়ে যে কোন মানবিক সংকট মোকাবেলায় ব্রিটেন আরো এক হাজার সৈন্য মোতায়েনে প্রস্তত রয়েছে। দেশটি বুধবার এ কথা জানায়।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ন্যাটো ও পোল্যান্ড সফর করছেন। একইসঙ্গে বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইউক্রেন সংকট নিয়ে  বৈঠক করছেন। 

ব্রাসেলসে ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গের সাথে বৈঠকের আগে জনসন বলেন, “জোট হিসেবে আমরা যেসব নীতির বিষয়ে আপস করবো না সেসব অবশ্যই আমাদের স্পষ্ট করতে হবে।”

ব্রাসেলস থেকে জনসন পোল্যান্ডের রাজধানী ওয়ার্শ যাবেন। 

ব্রিটেন বর্তমানে এস্তোনিয়ায় তার সৈন্য সংখ্যা ৯শ’ থেকে প্রায় দ্বিগুণ করে ১৭৫০ করছে। 

ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ অঞ্চলের মানবিক সংকট মোকাবেলায় আরো এক হাজার ব্রিটিশ সৈন্য প্রস্তুত রাখার বিষয়ে জনসন অঙ্গীকার করেছেন। 

জনসন গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। কিয়েভের প্রতি সংহতি জানাতে তিনি ইউক্রেন সফর করেন। এ সময়ে তিনি রাশিয়ার উদ্দেশ্যে বলেন, “আমাদের দেখতে হবে সত্যিকার কূটনীতি, জবরদস্তিমূলক কূটনীতি নয়।

কিউএনবি/অনিমা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit